লাউয়াছড়ায় ট্রেনে কাটা পড়ে যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত শাহীন আহমদ (৩০)। তার বাড়ি উপজেলার আদমপুর ইউনিয়নের আদখানী গ্রামে।
বুধবার (১১ জুন) বিকেল ৫টার দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে বয়ে যাওয়া ঢাকা-সিলেট রেলপথে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে বনকর্মী, ফায়ার সার্ভিস ও ট্যুরিস্ট পুলিশ সদস্যরা আহত শাহীন মিয়াকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা ৫০ শয্যা হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের ছুটিতে লাউয়াছড়া জাতীয় উদ্যানে পর্যটকদের ভিড় রয়েছে। বুধবার শাহীন মিয়া লাউয়াছড়া জাতীয় উদ্যানে প্রবেশ করে ভেতরে রেলগেটের পূর্ব দিকে রেললাইন দিয়ে হেটে কিছু দূরে চলে যান। হঠাৎ ট্রেন এলে ট্রেন চালক অনেকবার হর্ন দিলেও সরেনি।
পরে ট্রেনের ধাক্কায় ডান পা কাটা পড়ে যায় এবং শরীরে মারাত্মক জখম হয়।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার উপপরিদর্শক দীপক সরকার বলেন, নিহত যুবকের লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণের প্রক্রিয়া চলছে। তিনি বলেন, যতটুকু জানতে পেরেছি নিহত যুবক একজন টিউবওয়েল মিস্ত্রি এবং মানসিক সমস্যা রয়েছে।
Related News
মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার শহরের মোস্তফাপুর এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন ও খাদ্য নিরাপত্তাRead More
কমলগঞ্জে গাছ চুরির মামলায় হয়রানির অভিযোগ ব্যবসায়ীর
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে গাছ চুরির মামলায় নির্দোষ ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।Read More



Comments are Closed