ঈদের দিন বিকেলে পর্যটকে মুখর সিলেটের চা বাগান
বৈশাখী নিউজ ডেস্ক: ঈদের ছুটিতে পর্যটকের ঢল নেমেছে সিলেটের চা বাগানে। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে সিলেটের চা বাগানগুলোতে ভিড় জমিয়েছেন হাজারো পর্যটক। ঈদের দিন বিকাল থেকেই ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়।
উঁচু-নিচু টিলাবেষ্টিত চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে শনিবার (৭ জুন) বিকেল থেকে লাক্কাতুরা চা বাগানে ভিড় জমান ভ্রমণ পিপাসুরা। সন্ধ্যা নামার আগেই প্রকৃতিপ্রেমীদের মিলনমেলায় পরিণত হয় পুরো চা বাগান এলাকা।
লাক্কাতুড়া চা বাগান সিলেট নগরীর দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম। সবুজে ঘেরা মনোরম পরিবেশ, উঁচু-নিচু পাহাড়ি পথ, আর চায়ের সবুজ গালিচায় মোড়ানো এই বাগান শহরের কোলাহল থেকে দূরে এক প্রশান্তির স্থান হিসেবে নগরবাসীর কাছে পরিচিত। সারাবছরই এখানে দর্শনার্থীদের ভিড় থাকে। ঈদের ছুটিতে দর্শনার্থীদের চাপ আরও বেড়ে যায়।
সবুজে ঘেরা পাহাড় আর সারি সারি চা গাছের মাঝে সময় কাটিয়ে ঈদের আনন্দকে আরও রঙিন করে তুলেছেন দর্শনার্থীরা। শিশুদের উচ্ছ্বাস আর তরুণ-তরুণীদের আড্ডায় মুখর ছিল পুরো এলাকা। অনেকেই সেলফি ও গ্রুপ ছবি তুলে এই স্মৃতি ধরে রাখেন ক্যামেরায়। ঈদের ছুটিকে ঘিরে এসব এলাকায় দেখা যায় উৎসবমুখর পরিবেশ। পর্যটকদের নিরাপত্তা ও যানবাহনের সুবিধার্থে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয় বাড়তি ব্যবস্থা।
চা বাগানে বেড়াতে আসা পর্যটকরা বলেন, “চা বাগানের মনোরম পরিবেশে ঈদের বিকেল কাটানো সত্যিই অন্যরকম অনুভূতি। শিশুরাও অনেক আনন্দ করছে। সবুজ বন ও বাগান দেখে মুগ্ধ হয়েছেন তারা। এখানে এসে ঈদের আনন্দ যেন আরও বহুগুণ বেড়ে গেছে।”
স্থানীয় ব্যবসায়ীরাও বলছেন, ঈদের সময় পর্যটকদের আগমনে বেচাকেনা বেড়েছে কয়েকগুণ। হোটেল, রেস্টুরেন্ট ও পরিবহন খাতে এসেছে চাঙ্গাভাব। চা বাগান এলাকার ছোট দোকানগুলোতেও উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
সিলেট জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঈদের ছুটিতে চা বাগান এলাকায় পর্যটকদের জন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে। ট্যুরিস্ট পুলিশ, ট্রাফিক বিভাগ ও স্বেচ্ছাসেবকরা সমন্বয়ে কাজ করছে যাতে পর্যটকদের যাত্রা নির্বিঘ্ন হয়।
Related News
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক অগ্নিসন্ত্রাস ও সারাদেশে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবারRead More



Comments are Closed