Main Menu

শাহজালাল (রহ.) মাজারে ৫ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার আলম

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট থেকে যাওয়ার আগে জেলা প্রশাসনের ফান্ড থেকে হযরত শাহজালাল (র.) মাজারের একাউন্টে ৫ লাখ টাকা দিয়েছেন সিলেটের সদ্য বিদায়ী জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।

সোমবার (২২ জুন) বিকেলে জামিয়া কাসিমুল উলুম দরগাহ হজরত শাহজালাল (রহ.) মাদ্রাসা অফিসে চেকে স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার (সাধারণ শাখা) তানভীর হোসাইন সজীব।

তিনি বলেন, হযরত শাহজালাল (র.)-এর নামে মাজারের সোনালী ব্যাংক হিসাবে ডিসি স্যার ১৭ লাখ টাকার সঙ্গে আরও ৫ লাখ টাকার চেক দিয়েছেন। বর্তমানে ২২ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা সোনালী ব্যাংকের ওই অ্যাকাউন্টেই জমা হয়েছে।ওয়াকফ প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও জেলা প্রশাসন যৌথভাবে হিসাবটি পরিচালনা করবে।

উল্লেখ্য, সোমবার শাহজালাল (রহ.) মাজারের চারটি দানবাক্সসহ জেলা প্রশাসনের স্থাপন করা ৪টি মোট ৮টি দান বাক্স ডাবল লক অবস্থায় খোলে নগদ ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা পাওয়া গেছে। এ ছাড়া, ৭ আনা স্বর্ণালঙ্কার ও সৌদি রিয়াল ২টি পাওয়া যায়। যা পরবর্তীতে হযরত শাহজালাল (রহ.) নামে সোনালী ব্যাংক কর্পোরেট শাখায় জমা প্রদান করা হয়।

এদিকে দায়িত্ব ছাড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক সংক্ষিপ্ত কিন্তু আবেগময় পোস্ট দেন সারওয়ার আলম। পোস্টে তিনি লেখেন, ‘বিদায় সিলেট। ভালো থাকুন সিলেটবাসী। আপনাদের ভালোবাসায় আমি ধন্য।’

 

Share





Related News

Comments are Closed