সিলেটে ১৭০ বস্তা ভারতীয় জিরাসহ কাভার্ড ভ্যান আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরে ট্রাফিক দায়িত্ব পালনের সময় একটি কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় জিরা উদ্ধার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। মঙ্গলবার (২৩ জুন) নগরীর মেন্দিবাগ পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মান্যবর পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর নির্দেশনা এবং উপ-পুলিশ কমিশনার ট্রাফিক সুদীপ্ত রায়ের নেতৃত্বে মহানগরে যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক কার্যক্রম চলছিল। এ সময় ডিউটিকালীন সার্জেন্ট মো. আলম সঙ্গীয় ফোর্সসহ একটি কাভার্ড ভ্যানকে সিগন্যাল দিয়ে থামান। গাড়িটির কাগজপত্র যাচাইয়ের পাশাপাশি আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে কাভার্ড ভ্যানটি থেকে ১৭০ বস্তা ভারতীয় জিরা পাওয়া যায়, যার আনুমানিক বাজারমূল্য ৩১ লাখ ৬২ হাজার টাকা। চালকের কাছে এসব পণ্যের কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি বলে পুলিশ জানায়।
পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় জব্দ করা জিরা ও গাড়িটি কোতোয়ালি থানাধীন সোবহানীঘাট পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।
Related News
মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোনাজাতের মধ্য দিয়ে আত্ম প্রকাশ করলো সিলেটের বিভিন্নRead More
জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে: ডা. শফিকুর রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানRead More



Comments are Closed