চুনারুঘাটে সিএনজি চালককে পিটিয়ে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাটে ভাড়া সংক্রান্ত বিরোধের জেরে মর্তুজ আলী (৫৫) নামের এক সিএনজি চালককে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত মর্তুজ আলী পৌরসভার নয়ানী এলাকার মৃত রজব আলীর পুত্র।
বুধবার (৪ জুন) রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
পুলিশ জানায়, মর্তুজ আলী তার মালিকানাধীন সিএনজি অটোরিকশা (রেজি: হবিগঞ্জ-থ-১১-৮৪৪৪) নিয়ে চুনারুঘাট সিএনজি স্টেশনে অবস্থান করছিলেন। এ সময় ৩নং দেওরগাছ ইউনিয়নের কিছু চা-শ্রমিক তার গাড়ি ভাড়া করে চানপুর বাজারে যেতে চান। ভাড়া নিয়ে উভয়পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। পরবর্তীতে ওই চা-শ্রমিকরা অন্য একটি সিএনজি নিয়ে চানপুর বাজারে চলে যান।
পরে মর্তুজ আলী অন্য যাত্রী নিয়ে চানপুর বাজারে পৌঁছালে পূর্বের বিরোধের জেরে ওই চা-শ্রমিকরা তাকে মারধর করে। আঘাতপ্রাপ্ত অবস্থায় তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চুনারুঘাট থানার ওসি মো. নূর আলম জানান, এ ঘটনায় অজ্ঞাতনামা চা-শ্রমিকদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
Related News
হবিগঞ্জে ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে সরকারিভাবে নিলামে কেনা ভারতীয় জিরাবোঝাই একটি ট্রাক আটকে পাঁচ লাখRead More
হবিগঞ্জে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে এনা পরিবহনের একটি বাসের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতপরিচয় একRead More



Comments are Closed