ভোলাহাট সীমান্ত দিয়ে আরও ৮ জনকে ঠেলে দিল বিএসএফ
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট সীমান্ত দিয়ে আটজনকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার রাত ৩টার দিকে ভারতের আলিপুর এলাকা থেকে তাদের পুশইন করা হয়। তাদের মধ্যে চারজন নারী ও চারজন পুরুষ।
মঙ্গলবার (৩ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।
ভোলাহাট এক নম্বর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য আখতারুল ইসলাম বলেন, ভারত থেকে আসার সময় কয়েকজন পুরুষকে বিজিবি সদস্যরা আটক করেছেন।
এ বিষয়ে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ভোলাহাট উপজেলার চাঁদ শিকারি সীমান্ত দিয়ে ভারতের বিএসএফ সদস্যরা আটজনকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দিয়েছে। বিজিবি তাদের আটক করেছে।
এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, ২৭ মে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বিভীষণ সীমান্ত দিয়ে ১৭ জনকে পুশইন করে বিএসএফ।
Related News
চলন্ত অটোরিকশা থেকে থুতু ফেলতে যাওয়া তরুণীর মাথা থেতলে দিলো ট্রাক
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনার সাঁথিয়ায় চলন্ত অটোরিকশা থেকে মাথা বের করে থুতু ফেলতে গিয়ে ট্রাকেরRead More
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More



Comments are Closed