দাঁড়িয়ে থাকা ট্রাকে মাইক্রোবাসের ধাক্কা, একই পরিবারের ৩ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: টাঙ্গাইলের বাসাইল উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।
মঙ্গলবার (৩ জুন) সকাল ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করাতি পারা বাইপাস এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আমজাদ (৪০) তার দুই ছেলে রাতুল (১৪) ও অতুল। তারা মাইক্রোবাসযোগে ঢাকা থেকে শেরপুর যাচ্ছিলেন।
আহতরা হলেন- গাড়ির চালক বরিশালের নাজমুল, শেরপুর জেলার সদর উপজেলার বাসিন্দা নিহত আমজাদ হোসেনের স্ত্রী মাকসুদা বেগম, ঢাকার খিলগাঁওয়ের নন্দীপাড়ার বাসিন্দা মরিয়ম।
বিষয়টি নিশ্চিত করেছেন বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন।
তিনি জানান, ঢাকা থেকে জামালপুরগামী একটি মাইক্রোবাস মহাসড়কের করাতিপাড়া এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় রাস্তার ওপরে দাঁড়িয়ে থাকা ট্রাককে পিছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাবা ও তার দুই ছেলে নিহত হন। এই ঘটনায় আরেও তিনজন গুরুতর আহত হয়েছেন। পরে পুলিশ ও স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে তাদের হেফাজতে নেয়।
Related News
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভের ডাক এনসিপির
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জাতীয় নাগরিকRead More
আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৭
বৈশাখী নিউজ ডেস্ক: সাভারের আশুলিয়ার জামগড়া এলাকার একটি তৈরি পোশাক কারখানায় বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনায়Read More



Comments are Closed