কুলাউড়ায় ৪০ লাখ টাকার অবৈধ বালু জব্দ
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের চাতলাপুর ব্রিজের পাশে অবৈধভাবে স্তুপ করে রাখা প্রায় ৫ লাখ ঘনফুট বালু জব্দ করেছে প্রশাসন।
সোমবার (২ জুন) দুপুরে অভিযান চালিয়ে বালুগুলো জব্দ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন।
তিনি জানান, জব্দকৃত বালুগুলো ২০২১-২২ অর্থবছরে উত্তোলন করা হলেও নির্ধারিত সময়ের মধ্যে তা সরিয়ে নেওয়া হয়নি।
এ কারণে সরকারপক্ষে এগুলো জব্দ করা হয়েছে। বালুগুলোর বাজারমূল্য প্রায় ৪০ লাখ টাকা। শিগগিরই এসব বালু উন্মুক্ত নিলামের মাধ্যমে সরকারি ব্যবস্থাপনায় বিক্রি করা হবে বলেও জানান তিনি।
Related News
মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার শহরের মোস্তফাপুর এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন ও খাদ্য নিরাপত্তাRead More
কমলগঞ্জে গাছ চুরির মামলায় হয়রানির অভিযোগ ব্যবসায়ীর
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে গাছ চুরির মামলায় নির্দোষ ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।Read More



Comments are Closed