Main Menu

শ্রীমঙ্গলে ট্রাক-পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ১

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঝুনু বৈদ্য (৪৫) নামের একজন নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরোও ২ জন।

রবিবার (১ জুন) দুপুর ১টার দিকে শ্রীমঙ্গল সদর ইউনিয়নের উত্তরসুর (শাহজীরবাজার) এলাকায় ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

শ্রীমঙ্গল সাতগাঁও হাইওয়ে থানাপুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল সদর ইউনিয়নের উত্তরসুর এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৩ জন গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ঝুনু বৈদ্যকে মৃত ঘোষণা করেন।

আহতরা হলেন- রুনু বৈদ্য (৫৫) ও শহরের কালিঘাট সড়কের জমির মিয়ার পুত্র খাজা মিয়া (৫০)। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

নিহত ঝুনু বৈদ্য শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মৃত রামাই বৈদ্যের ছেলে।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মৌমিতা বৈদ্য জানান, ‘সড়ক দুর্ঘটনায় গুরুতর আহতাবস্থায় তিনজনকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে একজনের মৃত্যু হয়। এবং অপর আহত দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

শ্রীমঙ্গল সাতগাঁও হাইওয়ে পুলিশের এসআই তারেকুজ্জমান বলেন, ‘সড়ক দুর্ঘটনায় গুরুতর আহতাবস্থায় তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে ঝুনু বৈদ্য নামের একজন মারা গেছেন। ট্রাক ও পিকআপ ভ্যান হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। তবে ট্রাক চালক পালিয়ে গেছেন, তাকে আটকের চেষ্টা চলছে।’

 

Share





Related News

Comments are Closed