সিলেটে বিশ্ব দুগ্ধ দিবস পালিত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী বলেছেন,দুধ মানুষের পুষ্টির অন্যতম উৎস। গ্রামীণ অর্থনীতিতে প্রাণিসম্পদ ও দুগ্ধ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ দুধ শুধু স্বাস্থ্য নয়, এটি খাদ্য নিরাপত্তা ও অর্থনীতির অন্যতম স্তম্ভ।
তাই দেশব্যাপী ডেইরি হাব ও ভিএমসিসি স্হাপনের মাধ্যমে উৎপাদন ও বিপনন ব্যবস্থা শক্তিশালী করা হচ্ছে। পাশাপাশি পশু খাদ্য হিসেবে সবুজ ঘাস চাষ, রোগ নিয়ন্ত্রণ ও প্রযুক্তির ব্যবহার বাড়াতে নানা উদ্যোগ নেয়া হয়েছে।
তিনি রবিবার (১ জুন) বিকেল ৩টায় নগরীর শাহী ঈদগাহস্হ জেলা শিল্পকলা একাডেমিতে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে জেলা প্রাণিসম্পদ দপ্তর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সিলেট বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডাঃ মোঃ মারুফ হাসানের সভাপতিত্বে ও উপজেলা লাইভষ্টক অফিসার ডাঃ রাজীব চক্রবর্তী ও সেলিনা বেগমের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রাণিসম্পদ অফিসার মোঃ মিজানুর রহমান মিয়া, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আনোয়ার উজ জামান।
সভায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন, উপজেলা লাইভষ্টক অফিসার ডাঃ জুনায়েদ কবির। শুভেচ্ছা বক্তব্য রাখেন, সিলেট জেলা প্রাণিসম্পদ দপ্তরের উপ পরিচালক ডাঃ ফিরোজা বেগম। বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে। আলোচনা সভার শুরুতে এক বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক ঘুরে শিল্পকলা একাডেমিতো আলোচনা সভায় মিলিত হয়।
দুধের অপার শক্তিতে মেতে উঠি একসাথে..” এই প্রতিপাদ্য নিয়ে আয়োজিত অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন উপজেলার খামারি, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সূধীজনরা উপস্থিত ছিলেন।আলোচনা শেষে শ্রেষ্ঠ খামারিদের মধ্যে পুরষ্কার বিতরন করা হয়।
Related News
সিলেটে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বর্তমান সংকট, একচ্ছত্র সিদ্ধান্ত ও ব্যবস্থাপনার ব্যর্থতার বিরুদ্ধেRead More
সিলেটে ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ ৬ জনকে আটক করেছে পুলিশ।Read More



Comments are Closed