হবিগঞ্জে পুকুরের পানিতে পড়ে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে চুনারুঘাট উপজেলায় বাড়ির পাশে খালের নিকট পুকুরের পানিতে পড়ে ভাই-বোনের মৃত্যু হয়েছে।
নিহত দ্বিতীয় শ্রেণীর ছাত্রী সাদিয়া আক্তার(৭) ও তার আপন ছোট ভাই নবিউর রহমান (৪) চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের বরাব্দা গ্রামের আরজু মিয়ার সন্তান।
শনিবার (৩১ মে) দুপুরের কোন এক সময় বাড়ির পাশে থাকা খালের নিকট পুকুরে পড়ে তারা মারা যায়।
এ ঘটনায় পাগল প্রায় নিহত শিশুর পিতা আরজু মিয়া ও তাদের মা।
তাদের মৃত্যুর খবর পেয়ে এলাকাবাসী ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। এলাকার লোকজন আরজু মিয়ার বাড়িতে জড়ো হতে থাকেন।
বরাব্দা গ্রামের সজল খাঁন জানান, একই সাথে ভাই বোনের মৃত্যুর ঘটনা শুনে দৌড়ে যাই, এখন কিভাবে মেনে নিবে তার বাবা-মা। আল্লাহ ছাড়া তাদেরকে সান্ত্বনা দেওয়ার কেউ নেই।
Related News
হবিগঞ্জে মাদ্রাসাছাত্রী মিম ১০ দিন ধরে নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে ফাবিয়া তাবাসসুম মীম (১০) নামেRead More
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটম সংঘর্ষ, দুই বন্ধু নিহত
বৈশখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের হবিগঞ্জের চুনারুঘাটের চান্দপুর চা বাগান এলাকায় মোটরসাইকেলের সাথে টমটমRead More



Comments are Closed