সিলেটে দেড় কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ড়েড় কোটি টাকারও বেশি মূল্যের ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি। বিজিবি জানায়, শনিবার (৩১ মে) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট জেলার সীমান্তবর্তী এলাকায় তামাবিল, প্রতাপপুর এবং বিছনাকান্দি বিওপি কর্তৃক চোরাচালানী অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় শাড়ী, গরু, বিভিন্ন প্রকার ইনজেকশন, বিভিন্ন প্রকার ট্যাবলেট, জেল, জিরা এবং মদ আটক করে।
জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ৫৫ লাখ ৯৬ হাজার ৯৭০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
এ ব্যাপারি সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) বর্ডারগার্ড অধিনায়ক লে, কর্ণেল নাজমুল হক বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সীমান্তে চোরাচালান রোধে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। উদ্ধারকৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
গোয়াইনঘাটে ট্রলি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ট্রলি গাড়ি ও হাইড্রলিক ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাসেলRead More
বিয়ানীবাজারে আ.লীগ ও ছাত্রলীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের চারRead More



Comments are Closed