শান্তিগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নারীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে একটি দ্রুতগতির প্রাইভেটকারের ধাক্কায় অজ্ঞাতনামা এক নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার(৩০ মে) রাত ৮টার দিকে উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের পাগলা বাঘেরকোনা নবীনগর রাস্তার মুখে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নিহত ওই নারীর কোন পরিচয় পাওয়া না গেলেও তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানাগেছে।
পুলিশ সুত্রে জানা যায়, শুক্রবার রাত ৮ টার দিকে পাগলা বাঘেরকোনা এলাকার সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে বেপরোয়া গতিতে ছুটে আসা একটি অজ্ঞাতনামা প্রাইভেট কার ওই মানসিক ভারসাম্যহীন পথচারী নারীকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। তার বয়স আনুমানিক ৪৫ বছর। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ সুরতহাল করে। বর্তমানে পরিস্থিতি শান্ত ও যানচলাচল স্বাভাবিক আছে।
শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আকরাম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
সুনামগঞ্জে ভাবীকে হত্যার দায়ে দেবরের যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পৈতৃক সম্পত্তি বিক্রির বিরোধের জেরে ভাবী হামিদা খানমকে (৬০) হাতুড়িRead More
সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক সংস্কারে প্রায় ৬ কোটি টাকার অনিয়মের অভিযোগ
সুনামগঞ্জ প্রতিনিধি: সড়কে সংস্কারের দৃশ্য নেই, মাঠে নেই কাঙ্ক্ষিত কাজের চিহ্ন—তবু কাগজপত্রে যেন কাজ শেষ।Read More



Comments are Closed