সিলেট নগরীতে জলাবদ্ধতা নিরসনে সিসিকের কন্ট্রোল রুম স্থাপন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে আকস্মিক অতি বৃষ্টির ফলে সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এই পরিস্থিতি মোকাবেলায় দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) কন্ট্রোল রুম স্থাপন করেছে।
সিসিক সূত্রে জানা গেছে, জলাবদ্ধতা নিরসনে জরুরি যোগাযোগ এবং মনিটরিংয়ের জন্য একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। এই কন্ট্রোল রুমটি অবস্থিত সিলেট সিটি কর্পোরেশন কার্যালয়ের ২য় তলায়, কক্ষ নম্বর ২০৫ (কনফারেন্স রুম)। জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য দায়িত্বপ্রাপ্ত হিসেবে রয়েছেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর (মোবাইল: ০১৭১১৯০৬৬৪৭)।
এক অফিস আদেশে জানানো হয়েছে, সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছেন প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান (মোবাইল: ০১৭১৩৩১১৫২৬) এবং প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অবঃ) মোহাম্মদ একলিম আবদীন (মোবাইল: ০১৭৬৯০০৫৮৫৬)।
সিসিক আরও জানায়, সংশ্লিষ্ট ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সচিবগণ নিজ নিজ এলাকায় অবস্থান করে পরিস্থিতি পরিদর্শন করবেন এবং তাৎক্ষণিক কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবেন।
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রতিদিন বিকাল ৫টার মধ্যে সিলেট সিটি কর্পোরেশনের আইসিটি শাখার ইমেইল ঠিকানা 1gcc1@lgd.gov.bd-তে জলাবদ্ধতা নিরসন সংক্রান্ত সর্বশেষ তথ্য ও অগ্রগতি প্রতিবেদন পাঠাতে হবে।
Related News
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক অগ্নিসন্ত্রাস ও সারাদেশে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবারRead More



Comments are Closed