দক্ষিণ সুরমায় বাস চাপায় বৃদ্ধের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় রাস্তা পার হওয়ার সময় বাস চাপায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত মুহিবুল ইসলাম (৬০) দক্ষিণ সুরমা এলাকার বাসিন্দা।
শুক্রবার (৩০ মে) সন্ধ্যা ৬টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার নাজির বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ওসি মো. মিজানুর রহমান জানান, মুহিবুল ইসলাম রাস্তা পার হওয়ার সময় সিলেট-শেরপুর রুটের একটি মিনিবাস তাকে চাপা দিলে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তিনি জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।
Related News
গোয়াইনঘাটে ট্রলি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ট্রলি গাড়ি ও হাইড্রলিক ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাসেলRead More
বিয়ানীবাজারে আ.লীগ ও ছাত্রলীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের চারRead More



Comments are Closed