Main Menu

গভীররাতে সিলেটে ভূমিকম্প অনুভূত

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে মঙ্গলবার দিবাগত রাত ২টা ২৪ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে।তাৎক্ষণিকভাবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। গভীর রাতে এ ভূমিকম্প অনুভূত হওয়ায় অনেকেই টের পাননি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, মঙ্গলবার (২৭ মে) দিবাগত রাত ২টা ২৪ মিনিটে ভূকম্পনটি অনুভূত হয়। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ২। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেট থেকে ২১৭ কিলোমিটার দূরে ভারতের মণিপুর রাজ্যের মোইরাং শহরের কাছাকাছি। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা প্রায় ৪৭ কিলোমিটার।

ভূমিকম্প ও আগ্নেয়গিরি বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, ভারতের মণিপুর রাজ্যের ইম্ফলের ৩৯ কিলোমিটার (২৪ মাইল) দূরে ৫ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার দিবাগত মধ্যরাত ১টা ৫৪ মিনিটে (বাংলাদেশ সময় ২টা ২৪) এ কম্পন অনুভূত হয়।

Manual5 Ad Code

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ৪৭ কিলোমিটার (২৯ মাইল) অগভীর, যার কারণে কম্পন বিস্তৃত এলাকাজুড়ে জোরালোভাবে অনুভূত হয়।

সিলেটের অনেকেই জানিয়েছেন- মাঝরাতে হালকা কম্পন অনুভূত হয়েছে। তবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

Manual8 Ad Code

এর ২৩ ঘন্টা আগে সোমবার দিবাগত রাত ৩টা ২ মিনিটে ৩ দশমিক ৪ মাত্রার একটি ভূকম্পন অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল সিলেট থেকে ২৬৫ কিলোমিটার দূরে মায়ানমারের চিন হাখা অঞ্চলে।

Manual4 Ad Code

 

Manual2 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code