মাধবপুরে ইউপি চেয়ারম্যান মাসুদ খান গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ খানকে আটক করেছে যৌথবাহিনী।
বৃহস্পতিবার (১৫ মে) রাত ৮টায় শাহজিবাজার সেনাবাহিনী ক্যাম্পের সদস্যরা জগদীশপুর বাজার থেকে তাকে আটক করে মাধবপুর থানায় হস্তান্তর করে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করে বলেন, মাসুদ খানের বিরুদ্ধে জুলাই-আগস্ট আন্দোলনে ছাত্রজনতার ওপর হামলা ও হত্যার অভিযোগে মামলা রয়েছে। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেনাবাহিনী তাকে আটক করে।
তিনি আরও বলেন, সেনাবাহিনী থানায় হস্তান্তরের পর তাকে গ্রেফতার দেখানো হয়েছে। শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
Related News
১৭ ঘণ্টা পর হবিগঞ্জে পরিবহন ধর্মঘট স্থগিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট সড়কে বাস আটকে রাখা ও পরিবহন শ্রমিকদের নির্যাতনের প্রতিবাদে ডাকা অনির্দিষ্টকালেরRead More
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ-সিলেট রুটে বাস চলাচল নিয়ে হবিগঞ্জ ও মৌলভীবাজারের মালিক-শ্রমিকদের বিরোধের জেরে অনির্দিষ্টকালেরRead More



Comments are Closed