সিলেটে ছাত্রলীগ নেতা লাকি গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মামলায় পৌর ছাত্রলীগ নেতা জাকারিয়া আহমেদ লাকিকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পৌর এলাকার ইয়াগুল গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জাকারিয়া আহমেদ লাকি উপজেলার ইয়াগুল গ্রামের রিয়াজ আহমদের ছেলে।
পুলিশ জানায়, জাকারিয়া আহমেদ লাকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হামলার ঘটনার সাথে সম্পৃক্ত ছিল এমন ভিডিও ফুটেজ ও ডিজিটাল স্টিল ফটো হতে তাকে সনাক্ত করা হয়েছে। গোলাপগঞ্জ থানার মামলা (মামলা নং ৫, তারিখ-০৭/১১/২০২৪ খ্রি. জিআর-১৯৫/২৪) এ তদন্তেপ্রাপ্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক অগ্নিসন্ত্রাস ও সারাদেশে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবারRead More



Comments are Closed