জগন্নাথপুরে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে ‘অপারেশন ডেভিল হান্ট’-এর অভিযানে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর ও চুরির মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক আব্দুল জব্বার (৫৫) ও পাটলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহেল আহমেদ (৪৫)।
রবিবার (৪ মে) দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা।
তিনি বলেন, ‘মিরপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
উল্লেখ্য, গত ১৯ নভেম্বর মিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর নুর বাদী হয়ে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ ও চুরির অভিযোগে জগন্নাথপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানসহ আওয়ামী লীগের ৪৯ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাতনামা আরও ২৫/৩০ জনকে আসামি করা হয়।এ পর্যন্ত ওই মামলায় মোট ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
Related News
সুনামগঞ্জে ভাবীকে হত্যার দায়ে দেবরের যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পৈতৃক সম্পত্তি বিক্রির বিরোধের জেরে ভাবী হামিদা খানমকে (৬০) হাতুড়িRead More
সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক সংস্কারে প্রায় ৬ কোটি টাকার অনিয়মের অভিযোগ
সুনামগঞ্জ প্রতিনিধি: সড়কে সংস্কারের দৃশ্য নেই, মাঠে নেই কাঙ্ক্ষিত কাজের চিহ্ন—তবু কাগজপত্রে যেন কাজ শেষ।Read More



Comments are Closed