বিশ্বনাথে কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথ উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে ১৭ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
গত শনিবার (৩ মে) রাতে উপজেলার দৌলতপুর ইউনিয়নের দশপাইকা গ্রামে এ ঘটনা ঘটে।
রোববার (৪ মে) ধর্ষিত কিশোরী রাতে প্রেমিক মজাহিদ আলীকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। একই রাতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মজাহিদ আলী (৩৫)কে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করে। তিনি দশপাইকা গ্রামের নজিব উল্লাহর পুত্র।
কিশোরীর পারিবারিক সূত্র জানায়, এক মাস আগে ১৭ বছর বয়সী ওই কিশোরী উপজেলার মীরগাঁও গ্রামে নানার বাড়ি বেড়াতে যাচ্ছিল। পথিমধ্যে এক কন্যা সন্তানের জনক মজাহিদ আলীর সঙ্গে তার পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমিক তার নাম মজাহিদ আলী হলেও কিশোরীর কাছে তিনি নিজেকে জুবায়ের আহমদ বলে পরিচয় দেন।
প্রেমের সম্পর্ক গড়ে ওঠার এক মাস পর গত শনিবার (৩ মে) বিশ্বনাথ পৌর শহরের বাসিয়া ব্রিজের উপর থেকে সিএনজি গাড়িতে করে তারা দুজন ঘোরাঘুরি করেন। পরে সন্ধ্যায় মজাহিদ আলী কিশোরীকে তার বাড়িতে নিয়ে যান। সেখানে রাতে একাধিকবার তাকে ধর্ষণ করেন।
রোববার (৪ মে) সকালে ধর্ষণকারী মজাহিদ কিশোরীকে তার বাড়ির সামনে রেখে চলে আসেন। পরে পরিবারের চাপে পড়ে কিশোরী ঘটনার কথা খুলে বলেন।
মামলার এজাহারে ধর্ষণকারীর নাম জুবায়ের উল্লেখ থাকলেও পুলিশের তদন্তে বেরিয়ে আসে তার আসল নাম মজাহিদ আলী এবং অভিযুক্ত মজাহিদ আলীর প্রথম বিবাহে এক কন্যা সন্তান রয়েছে।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী ধর্ষণ মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, “মামলার আসামিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৫ মে) তাকে আদালতে পাঠানো হয়।
Related News
ঢাকায় ডেঙ্গুতে মারা গেলেন সিলেটের আলেম আমির হামজা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এক আলেম ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর)Read More
সিলেট-করিমগঞ্জ কয়লা ও পাথর ব্যবসায়ীদের যৌথ সভা
বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস্Read More



Comments are Closed