বানিয়াচংয়ে বজ্রপাতে শ্রমিক নিহত, শিশুসহ আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বজ্রপাতে দূর্বাসা দাস (৩৫) নামে এক ধান কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। বজ্রপাতের ঘটনায় শিশুসহ আহত হয়েছেন আরও ৩ জন। তাদেরকে উপজেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সোমবার (২৮ এপ্রিল) সকালে বানিয়াচং উপজেলার একটি হাওরে এই ঘটনা ঘটে। দূর্বাসা দাস উপজেলার আড়িয়ামুগুর গ্রামের কালাবাসী দাসের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন বানিয়াচং থানার (ওসি) গোলাম মোস্তফা।
জানা যায়, সকালে উপজেলার আড়িয়ামুগুর গ্রামের পূবের হাওরে ধান কাটছিলেন দূর্বাসা দাসসহ তার স্বজনরা। এ সময় দূর্বাসা দাস বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। এছাড়াও আহন হন তার ভাই ভূষণ দাস (৩৪) ও বোন সুধন্য দাস (২৮)।
অপরদিকে একই উপজেলার বাগহাতা গ্রামের নুরুল ইসলামের ছেলে বায়েজিদ মিয়া (১৩) নামে এক শিশু বজ্রপাতে আহত হয়েছে। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
হবিগঞ্জ জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা আজাদুর রহমান বলেন, বজ্রপাতে নিহতের পরিবারকে ২০ হাজার টাকা সহায়তা দেওয়া হবে।
Related News
হবিগঞ্জে যুবলীগ নেতা বকুল গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ জেলার চুনারুঘাট পৌর যুবলীগের আহ্বায়ক এবং চুনারুঘাট ব্যবসায়িক কল্যাণ সমিতির (ব্যকস)Read More
হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, সাবেক এপিপিসহ আ.লীগের ৭ নেতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেয়ার ঘটনায় দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগেরRead More



Comments are Closed