সিলেট মাদক সেবনে মামা ভাগ্নের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় অতিরিক্ত মাদক সেবন করে মামা ফরইদ আহমদ (৪৫) ও ভাগ্নে রুবেল আহমদ (৩৬) এর মৃত্যুর খবর পাওয়া গেছে।
রোববার (২৭ এপ্রিল) রাতে উপজেলার সদর ইউনিয়নের উত্তর গোয়াসপুর রুইঘর গ্রামের সেলিম উদ্দিনের বাড়িতে এ ঘটনাটি ঘটে। এসময় তাদের আত্মীয় স্বজন অচেতন অবস্থায় পেয়ে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে যেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহত ফরিদ আহমদ উত্তর গোয়াসপুর রুইঘর গ্রামের তমজিদ আলীর ছেলে ও রুবেল আহমদ কানাইঘাট উপজেলার সড়কের বাজার গ্রামের সৈয়দুর রহমানের ছেলে। তারা সম্পর্কে মামা ভাগ্নে বলে জানা যায়।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোল্যা। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জনান তিনি।
Related News
কানাইঘাটে ১৬৮০ কেজি ভারতীয় জিরাসহ গ্রেফতার ৩
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট থানা পুলিশের অভিযানে প্রায় সাড়ে ৮ লক্ষRead More
সিলেটে ২২৪ বোতল ভারতীয় ফেনসিডিলসহ ২ যুবক আটক
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সীমান্তবর্তী উপজেলা কোম্পানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২২৪ বোতল ভারতীয়Read More



Comments are Closed