কমলগঞ্জে ভাগ্নিকে ধর্ষণের অভিযোগে মামা গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে পটেটো চিপসের লোভ দেখিয়ে ঘরে নিয়ে সাত বছর বয়সের শিশু ভাগ্নীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মামার বিরুদ্ধে। থানায় মামলা হলে ২৪ ঘন্টার মধ্যে মূল আসামী ধর্ষণের শিকার শিশুর মায়ের চাচাতো ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত শনিবার (২৬ এপ্রিল) বিকাল ৪টায় উপজেলার লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
অভিযুক্ত ধর্ষক কান্ত মালাকার শিশুটির মায়ের চাচাতো ভাই।
এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে রাতেই শমসেরনগর পুলিশ ফাঁড়ি পুলিশ ২৪ ঘন্টার মধ্যে মূল আসামীকে গ্রেপ্তার করেছেন।
শমসেরনগর পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) জিয়া মো. মোস্তাফিজ ভুইয়া জানান, পটেটো চিপস এর লোভ দেখিয়ে শিশুটির মায়ের চাচাতো ভাই ভাগ্নী শিশুকে পার্শ্ববর্তী বসত ঘরে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটি কান্না করলে মা কারণ জানতে চান। পরে শিশুটি মায়ের কাছে ঘটনার বর্ণনা করে। পরে শিশুটিকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। শমশেরনগর পুলিশ ফাঁড়ির পুলিশ সোমবার ভোরে নিজ বাড়ি থেকে অভিযুক্ত ধর্ষক কান্ত মালাকারকে গ্রেফতার করে।
এ ব্যাপারে শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) জিয়া মো: মোস্তাফিজ ভূঁইয়া বলেন, অভিযোগ পাওয়ার পর আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।
তিনি বলেন, এ ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। শিশুটি অভিযুক্তের সম্পর্কে ভাগ্নী। আসামীকে সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।
Related News
মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার শহরের মোস্তফাপুর এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন ও খাদ্য নিরাপত্তাRead More
কমলগঞ্জে গাছ চুরির মামলায় হয়রানির অভিযোগ ব্যবসায়ীর
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে গাছ চুরির মামলায় নির্দোষ ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।Read More



Comments are Closed