হবিগঞ্জ মেডিকেল কলেজ রক্ষায় ঢাকায় মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধ প্রক্রিয়া থেকে সরে এসে স্থায়ী ক্যাম্পাস নির্মাণ, জনবল নিয়োগ ও অবকাঠামো উন্নয়নের দাবিতে ঢাকায় মানববন্ধন করেছে ঢাকাস্থ হবিগঞ্জ সমিতি।
বুধবার (২৩ এপ্রিল) সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদারের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ অংশ নেন।
এসময় বক্তারা মেডিকেল কলেজ বন্ধের উদ্যোগ জেলার ২৫ লাখ মানুষের স্বপ্ন ভেঙে যাবে তাই দ্রুত ভূমি অধিগ্রহণ, নিজস্ব ক্যাম্পাস ও হাসপাতাল নির্মাণ করে নাগরিক সেবায় এটি যুক্ত করার দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, অধ্যাপক সৈয়দ ফখরুল হাসান মুরাদ, সাবেক সচিব মো. শাজাহান, অধ্যাপক জয়ন্ত সিংহ রায়, এডভোকেট জসিম উদ্দিন, সৈয়দ শাহজাহান, জাহাঙ্গীর ভূঁইয়া, তোফাজ্জল সোহেল, এডভোকেট নিজাম উদ্দিন, তাজুল ইসলামসহ অনেকে।
Related News
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More
হবিগঞ্জে ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে সরকারিভাবে নিলামে কেনা ভারতীয় জিরাবোঝাই একটি ট্রাক আটকে পাঁচ লাখRead More



Comments are Closed