মে দিবসে পর্যটকদের জন্য সিলেটে খোলা থাকবে হোটেল-রেস্টুরেন্ট
বৈশাখী নিউজ ডেস্ক: পর্যটকদের সুবিধার্থে আসন্ন মে দিবসে সিলেটের হোটেল ও রেস্টুরেন্ট খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
বুধবার (২৩ এপ্রিল) সকালে চেম্বার কনফারেন্স হলে আয়োজিত এক মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সভাপতিত্ব করেন চেম্বার সভাপতি মুজিবুর রহমান মিন্টু। তিনি তার বক্তব্যে বলেন, “সিলেট একটি পর্যটন ও আধ্যাত্মিক নগরী। ছুটির দিনে পর্যটকদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে হোটেল-রেস্টুরেন্ট খোলা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
সভায় অংশ নেয় সিলেটের রেস্টুরেন্ট মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। তারা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেন, মে দিবসে হোটেল-রেস্টুরেন্ট খোলা থাকবে। তবে যেসব শ্রমিক ছুটি নিতে চান, তারা পূর্ণ বেতনসহ ছুটি পাবেন। অন্যদিকে যারা স্বেচ্ছায় কাজ করবেন, তারা একদিনের অতিরিক্ত বোনাস পাবেন।
এছাড়া সভায় সিদ্ধান্ত হয়, শ্রমিক সংগঠনগুলো নিশ্চিত করবে যেন কোথাও কোনো হামলা বা ভাঙচুরের ঘটনা না ঘটে এবং মালিকপক্ষ ছুটির আবেদনকারী শ্রমিকদের যথাযথভাবে ছুটি ও বোনাস নিশ্চিত করবে।
সভায় বক্তব্য দেন চেম্বারের সহ-সভাপতি মো. আব্দুস সামাদ, পরিচালক ফাহিম আহমদ চৌধুরী, ওসি মো. জিয়াউল হক, রেস্টুরেন্ট মালিক ও শ্রমিক নেতৃবৃন্দসহ অনেকেই।
Related News
সিলেটে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারে পিকআপের ধাক্কায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এRead More
প্রবীণ রুকন মাওলানা নোমান উদ্দিনের ইন্তেকাল, মহানগর জামায়াতের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর জামায়াতের প্রবীণ রুকন ও মহানগরীর শাহপরান পশ্চিম থানার ২২নং ওয়ার্ডেরRead More



Comments are Closed