দিরাইয়ে স্কুল ছাত্রীকে যৌন হয়রানি, যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে ষষ্ঠ শ্রেণির এক কিশোরী শিক্ষার্থীকে (১২) যৌন হয়রানির অভিযোগে দুই সন্তানের জনক এক যুবককে গ্র্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৬ এপ্রিল) বিকাল ৫টার দিকে দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের কর্ণগাঁও গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মোতাহিন মিয়া উপজেলার কর্ণগাঁও গ্রামের আবু সাঈদ মিয়ার ছেলে।
পুলিশ ও শিক্ষার্থীর পরিবার জানায়, ওই ছাত্রী বুধবার ৫টার কিছু আগে স্থানীয় কর্ণগাঁও বাজার হতে বাড়িতে যাবার উদ্দেশ্যে মোতাহিন মিয়ার ভাড়ায় চালিত মোটরসাইকেলে রওয়ানা দেয়। পথিমধ্যে একটি নির্জন স্থানে মোটরসাইকেল থামিয়ে কিশোরীকে যৌন হয়রানি করে চালক মোতাহিন মিয়া। এসময় কিশোরীর চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে অভিযুক্তকে আটক করে।
খবর পেয়ে কিশোরীর পিতা-মাতা ও মোতাহিন মিয়ার স্বজনরা সেখানে যান। মোতাহিন মিয়ার স্বজনরা তাকে পুলিশের কাছে সোপর্দ করেন।
দিরাই থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।
Related News
জগন্নাথপুরে পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শামসুদ্দিন সাদ্দামRead More
তাহিরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন দিল দুর্বৃত্তরা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখার প্রধান দরজায় পেট্রল ঢেলে আগুন দিয়েছেRead More



Comments are Closed