Main Menu

পরপুরুষের সঙ্গে পালালেন স্ত্রী, দুঃখে ফাঁস নিলেন স্বামী

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে বসতঘর থেকে মো. মোমিন আহমদ (৩৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার সুলতানপুর ইউনিয়নের আনন্দপুর গ্রামে নিহতের বসতঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মো. মোমিন আহমদ ওই গ্রামের ফয়জুর রহমান ওরফে পাতাই মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, মোমিন আহমদ দাম্পত্য জীবনে কলহের কারণে মানসিকভাবে বিকারগ্রস্থ ছিলেন। তার স্ত্রীও প্রেমিকের হাত ধরে পালিয়ে যায়।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরবেলা মোমিনের স্ত্রী কথিত প্রেমিকের হাত ধরে পালিয়ে যান। এই অভিমানে সবার অজান্তে বসতঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন মোমিন। তার নিথর দেহ ঝুলতে দেখে থানায় খবর দিলে পুলিশ এসে বেলা ২টার দিকে মরদেহ উদ্ধার করে।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।

Share





Related News

Comments are Closed