সিলেটে ফেনসিডিলসহ গ্রেফতার মা-বাবা-ছেলে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ফেনসিডিলসহ এক পরিবারের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এরমধ্যে রয়েছে মা, বাবা ও তাদের ছেলে রয়েছে।
গ্রেফতারকৃতরা হলো, গাজীপুর জেলার টঙ্গী থানার আরিচপুর (পশ্চিম স্টেশনরোড) এলাকার ইদ্রিস আলীর ছেলে আনোয়ারুল ইসলাম (৪১), তার স্ত্রী মিসেস ইমু ইসলাম (৩৩) এবং তাদের ছেলে শান্ত (২০)।
গত বুধবার (১৬ এপ্রিল) দক্ষিণ সুরমা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আজ বৃহস্পতিবার পুলিশের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণ সুরমা থানাধীন বদিকোনা সিটি গেইট এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কের উপর সাগরিকা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে (রেজি নং: ময়মনসিংহ ব-১১-০৩৩৭) তল্লাসী চালায়। এসময় একটি ট্রলি ব্যাগ থেকে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার ও এই ৩ জনকে গ্রেফতার করা হয়।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে পুলিশ। পরে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়।
Related News
কাজিরবাজার মাদ্রাসায় শিশুকে যৌন নির্যাতন, শিক্ষক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী কাজীরবাজার মাদ্রাসার শিশু যৌন নির্যাতন ও বলাৎকারর চেষ্টার অভিযোগে মাদ্রাসারRead More
সিলেটে শব্দ ও বায়ুদূষণের দায়ে ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগ ও জেলা কার্যালয়ের উদ্যোগে সিলেটের মুরাদপুর বাইপাস এলাকায়Read More



Comments are Closed