মাধবপুরে একদিনে দুই যুবকের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশ মঙ্গলবার পৃথক দুটি স্থান থেকে দুই যুবকের লাশ উদ্ধার করেছে।
দুপুরে উপজেলার ছাতিয়াইন শিমুলঘর সড়কের মধ্যবর্তী স্থানের পাশে একটি খাল থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।
মাধবপুর থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, স্থানীয়রা অজ্ঞাত লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। ছাতিয়াইন তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠিয়েছে।
থানার অফিসার ইনচার্জ বলেন, ময়নাতদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ বলা যাবে না। এখনো লাশের পরিচয় জানা যায়নি। হবিগঞ্জ পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো ( পিবিআই) লাশের পরিচয় সনাক্তের চেষ্টা করছে।
এদিকে, মঙ্গলবার সকালে মাধবপুর পৌর শহরের সবুজবাগ এলাকার একটি বাসা থেকে হেলাল মিয়া (২২) নামে এক যুবকের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলানো লাশ উদ্ধার করেছে পুলিশ।
সে পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার রুস্তমপুর গ্রামের শিরু মিয়ার ছেলে।
মাধবপুর পৌরশহরে সবুজবাগ এলাকায় বাসা ভাড়া নিয়ে একটি ওয়ার্কশপে কাজ করতো। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
Related News
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ-সিলেট রুটে বাস চলাচল নিয়ে হবিগঞ্জ ও মৌলভীবাজারের মালিক-শ্রমিকদের বিরোধের জেরে অনির্দিষ্টকালেরRead More
হবিগঞ্জে মাদ্রাসাছাত্রী মিম ১০ দিন ধরে নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে ফাবিয়া তাবাসসুম মীম (১০) নামেRead More



Comments are Closed