Main Menu

ওসমানীনগরে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীকে (১৩) ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার ৪দিন পর অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।

সোমবার (১৪ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে উপজেলার সাদিপুর ইউনিয়নের রহমতপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত জীবন আহমদ (১৮) রহমতপুর গ্রামের এমলাক আহমদের পুত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১১ এপ্রিল গভীর রাতে রহমতপুর গ্রামের জীবন আহমদ ভিকটিমের পরিবারের সদস্যদের অনুপস্তিতে বসত ঘরে প্রবেশ করে জোড়পূর্বক ওই শিক্ষার্থীকে ধর্ষণ করে পালিয়ে যায়। ধর্ষণের শিকার ওই কিশোরী তার ফুফুকে বিস্তারিত জানালে চিকিৎসার জন্য তাকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে নেয়া হয়। পরে কিশোরীর পরিবার ওসমানীনগর থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান পরিচালনা করে ধর্ষণের অভিযোগে জীবন আহমদকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া বলেন, গ্রেফতারকৃতকে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে। তদন্তক্রমে পরবর্তী আইনগত ব্যবস্তা গ্রহন করা হচ্ছে।

Share





Related News

Comments are Closed