যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন বদরুজ্জামান সেলিম
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সংযৃুক্ত আরব আমিরাতে সংক্ষিপ্ত সফর শেষে দেশে ফিরলেন সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান মহানগর বিএনপির সদস্য ও সিলেট-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বদরুজ্জামান সেলিম।
মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে ইউএস-বাংলার একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।
বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে সিলেট জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বদরুজ্জামান সেলিম উপস্থিত নেতাকর্মীদের সাথে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সহ-সভাপতি মাহবুবুল কাদির শাহী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সাফেক মাহবুব প্রমুখ।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থানরত অসুস্থ ছোট ভাই কামরুজ্জামান শামীমকে দেখতে গত ২৮ ফেব্রুয়ারি রমজানের শুরুতে দেশ ছাড়েন তিনি। লন্ডন হয়ে নিউইয়র্কে গিয়ে কিছুদিন ছোট ভাইয়ের সাথে সময় কাটান ও তার চিকিৎসার খোঁজ-খবর নেন। সেখান থেকে যুক্তরাজ্যে পৌঁছে লন্ডনসহ বেশকয়েকটি শহরে জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন, প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দ এবং গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুরের প্রবাসীদের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন ও মতবিনিময় করেন তিনি।
এছাড়া যুক্তরাজ্যে সাংগঠনিক সফরকালে তিনি বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। সবশেষে তিনি সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবীতে দলীয় নেতাকর্মী ও সিলেট-৪ আসনের জনগণের সাথে মতবিনিময় করেন সিলেটের রাজপথ কাঁপানো সাবেক ছাত্রনেতা বদরুজ্জামান সেলিম ।
Related News
এবার শাহজালাল (রহ.)-এর মাজারে মিলল ৭০ লাখ ৮৮ হাজার টাকা
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দীর্ঘ ৩৪ দিন পর সিলেটের হজরত শাহজালাল (রহ.)-এর মাজারেরRead More
পিডিবি বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে সিলেট জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময়
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ন্যায় সিলেটেও জনদুর্ভোগ নিরসনে লোডশেডিং নিয়ন্ত্রণ, বিদ্যুতের সুষমRead More



Comments are Closed