ছাতকে নিষিদ্ধ ছাত্রলীগের আহবায়ক রিপন গ্রেপ্তার
ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের আহবায়ক তজম্মুল হক রিপনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১২ এপ্রিল) সকালে নাশকতাসহ দুটি মামলায় পুলিশ গ্রেপ্তার দেখিয়ে তাকে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরন করা হয়।
গত শুক্রবার (১১ এপ্রিল) রাতে উপজেলার চেচানবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। সে উপজেলার চৌকা গ্রামের আব্দুস সবুরের ছেলে ও উপজেলা ছাত্রলীগের আহবায়ক।
পুলিশ জানায় তার বিরুদ্ধে চাদাবাজি, জবর দখল, নদী দখল বিল দখল ও সরকারি নলকুল দেয়ার কথা বলে বিভিন্ন গ্রামে শতাধিক মানুষের কাছ থেকে ৫০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে ভাইন্স চেয়ারম্যান আবু সাহাদত লাহিন, লিপি বেগম ও তজম্মুল হক রিপনসহ একটি সিন্ডিকেট চত্রু।
তাকে পূর্বের দায়েরকৃত একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখানো হবে বলে নিশ্চিত করেন থানার উপ-পরিদর্শক সিকন্দর আলী।
এব্যাপারে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুখলেছুর রহমান আকন্দ এসব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন শনিবার তজম্মুল হক রিপনকে আদালতে পাঠানো হয়। আদালত তাকে কারাগারে প্রেরন করা হয়েছে।
Related News
সুনামগঞ্জ হাসপাতালে চালু হচ্ছে ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের কিডনি রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চালু হচ্ছেRead More
সুনামগঞ্জে মেয়ের বাড়ি বেড়াতে গিয়ে খুন হলেন মা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে এসে গলা কাটা অবস্থায়Read More



Comments are Closed