কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যার পর কুলাউড়ার ব্রাহ্মণবাজার এলাকায় কুলাউড়া-মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত আবির আহমেদ সিলেটের বিয়ানীবাজার পৌর শহরের শ্রীধরা গ্রামের বাসিন্দা।
জানা যায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ব্রাহ্মণবাজার এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আবিরসহ দুই বাইকের আরোহি গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবিরকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার। তিনি জানান, এ ঘটনায় অপর মোটরসাইকেল আরোহী চিকিৎসাধীন। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।
Related News
হুক ছিঁড়ে ৯টি বগি লাউয়াছড়ায় রেখে শ্রীমঙ্গল পৌঁছাল ট্রেন
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়ায় সিলেট থেকে চট্টগ্রাম অভিমুখী আন্তঃনগর পাহাড়ি এক্সপ্রেসের (৭২০) হুকRead More
কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে ৮ হাজারের অধিক পানগাছ কর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে অবস্থিত নার্সারি খাসিয়া পুঞ্জিতে ভয়াবহ এক হামলারRead More



Comments are Closed