আনন্দলোকের বর্ষবরণ উৎসব ১৪৩২-এর অনুষ্ঠানমালা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলা নববর্ষ ১৪৩২-কে বরণ করতে রবীন্দ্রসংগীত শিক্ষা প্রতিষ্ঠান “আনন্দলোক” প্রতিবারের ন্যায় এবার আয়োজন করছে ‘বর্ষবরণ উৎসব ১৪৩২’।
সিলেটের সাংস্কৃতিক মিলনক্ষেত্র নগরীর কেওয়াপাড়াস্থ শ্রীহট্ট সংস্কৃত কলেজ প্রাঙ্গণে বর্ষবরণ উৎসব শুরু হবে সকাল ৭.৩০ টায়। এবারের উৎসব উদ্বোধন করবেন বিশিষ্ট সমাজসেবী চন্দন সিংহ মজুমদার।
আনন্দলোকের শিক্ষার্থীদের পাশাপাশি উৎসবে সংগীত-নৃত্য-আবৃত্তিতে অংশ নেবে- বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা, সিলেট বিভাগীয় শাখা, গীতবিতান বাংলাদেশ, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, নজরুল সংগীত শিল্পী পরিষদ, সিলেট, নৃত্যশৈলী, চারুবাক সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।
উৎসবে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন আনন্দলোকের প্রতিষ্ঠাতা-পরিচালক বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী রাণা কুমার সিনহা।
Related News
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সিলেটের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপেরRead More
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More



Comments are Closed