তুচ্ছ ঘটনায় লাখাইয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগের হবিগঞ্জের লাখাইয়ে সালিশ বৈঠক চলাকালে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪০ জন আহত হয়েছেন। তারমধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
মঙ্গলবার (১ এপ্রিল) বেলা ১২টার দিকে উপজেলার পূর্ব তেঘরিয়া দর্জি হাটিতে এ ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, লাখাই উপজেলার পূর্ব তেঘরিয়া দর্জি হাটি এলাকার মজিদ মিয়া, ইকবাল মিয়া, হিরো মিয়া, কামাল মিয়া ব্যবসার কারণে ঢাকার মিরপুর এলাকায় বসবাস করেন। কয়েকদিন আগে সেখানে তুচ্ছ একটি বিষয় নিয়ে মজিদের সঙ্গে হিরো ও কামালের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ঈদের ছুটিতে এলাকায় ফিরে আসার পর আজ সকালে ওই এলাকার মজিদ মিয়া, ইকবাল মিয়া ও হিরো মিয়া, কামাল মিয়ার পক্ষের লোকজনকে নিয়ে সালিশি বৈঠকের আয়োজন করা হয়। তবে বৈঠক চলাকালে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়।
সংঘর্ষে লাঠিসোটা ও ধারালো অস্ত্র ব্যবহার করা হয়। এতে দুই পক্ষের অন্তত ৪০ জন আহত হন। গুরুতর আহতদের দ্রুত উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। সংঘর্ষের খবর পেয়ে লাখাই থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
লাখাই থানার ওসি বন্দে আলী জানান, সংঘর্ষ নিয়ন্ত্রণে আনা হয়েছে বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
Related News
বাহুবলে পুকুরে ডুবে খুদে কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে পুকুরের পানিতে ডুবে দ্বীপ শীল নামে তিন বছর বয়সী একRead More
হবিগঞ্জে বিচ্ছুর কামড়ে যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে বিচ্ছুর কামড়ে সৌরভ দেবনাথ (১৮) নামে এক কিশোরে মৃত্যু হয়েছে।Read More



Comments are Closed