Main Menu

ঈদের দ্বিতীয় দিনে দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল ৪ যুবকের

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: মাদারীপুরের শিবচরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে চার যুবক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও দুইজন।

মঙ্গলবার (০১ এপ্রিল) দুপুর ২টার দিকে শিবচর-জাজিরা সীমান্তবর্তী কুতুবপুর সাহেব বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শিবচর উপজেলার কুতুবপুর সাহেববাজার এলাকার শাজাহান তালুকদারের ছেলে মিঠু তালুকদার, জাজিরার কলম ঢালী কান্দির বাবুল ঢালীর ছেলে হৃদয় ঢালী। নিহত অপর দুই আরোহীর নামপরিচয় জানা যায়নি।

Manual5 Ad Code

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, পদ্মা সেতু এক্সপ্রেসওয়ের নাওডোবা গোলচত্বর থেকে কুতুবপুরের সাহেববাজার এলাকামুখি সড়কে বিপরীতমুখী বেপরোয়া দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই যুবক নিহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় অপর দুই আরোহী হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

Manual7 Ad Code

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, ‘মোটরসাইকেল দুর্ঘটনায় ৪ জনের নিহতের খবর পাওয়া গেছে। দুর্ঘটনার স্থানটি শিবচর-জাজিরার সীমান্তবর্তী কুতুবপুর সাহেববাজার এলাকার। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানাচ্ছি।’

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code