নবীগঞ্জে অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পৌর এলাকায় সিএনজি অটোরিকশার চাপায় মরিয়ম বেগম (০৪) নামে এক শিশু নিহত হয়েছে।
মঙ্গলবার (০১ এপ্রিল) বেলা একটার দিকে নবীগঞ্জ পৌরসভার গন্ধা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত মরিয়ম বেগম বানিয়াচং থানার সানঘর গ্রামের তাজুল ইসলামের মেয়ে। সে নবীগঞ্জ পৌরসভার গন্ধা গ্রামে ভাড়া বাসায় পরিবারের সঙ্গে বসবাস করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মরিয়ম বেগম খেলাধুলা করার সময় নবীগঞ্জ থেকে গুমগুমিয়া অভিমুখী একটি সিএনজি (হবিগঞ্জ-থ১১-৫৮৪৫) নবীগঞ্জ টু কাজিগঞ্জ বাজার আঞ্চলিক সড়কের গন্ধা পয়েন্টে পৌঁছালে শিশুটি সিএনজির নিচে পড়ে যায়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, তবে পথিমধ্যেই তার মৃত্যু হয়।
নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
কুমিল্লায় নিখোঁজ হওয়া ৪ মেয়ে শিক্ষার্থী হবিগঞ্জ থেকে উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লা পুলিশ লাইন্স স্কুলের নিখোঁজ চার মেয়ে শিক্ষার্থীকে হবিগঞ্জের একটি মাজার এলাকাRead More
হবিগঞ্জে শেয়ালের কামড়ে আহত ২৭
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাই উপজেলায় শেয়ালের কামড়ে নারী, পুরুষ ও কিশোরসহ ২৭ জন আহতRead More



Comments are Closed