সিলেটে ছয়তলা ভবন থেকে গৃহবধূর লাফ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানা এলাকায় ছয়তলা ভবন থেকে লাফ দিয়ে সাবিহা সুলতানা (৩৭) নামের এক নারী আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (০১ এপ্রিল) সকাল ৯টার দিকে তিনি ওই ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন। পরে সকাল সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিসের সহযোগিতায় পুলিশ লাশ উদ্ধার করে।
সাবিহা সুলতানা সুনামগঞ্জ সদর থানার ষোলঘর কলোনি রোড এলাকার মৃত মহি উদ্দিন আহমদের মেয়ে। তিনি বিবাহিত, তার ১০ বছরের এক সন্তানও রয়েছে।
বাবার পরিবারের লোকজনের সঙ্গে সিলেট মহানগরের আম্বরখানা এলাকার শুভেচ্ছা-৮ নং বাসার ৬ তলা ভবনের ৬ তলারই একটি ফ্ল্যাটে থাকতেন সাবিহা।
নিহতের স্বামী সরদার মো. ফয়সাল ইমাম বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি পদে চাকরি করেন।
পুলিশ জানায়- সকাল ১০টার দিকে খবর পেয়ে তাদের একটি টিম ঘটনাস্থলে যায়। গিয়ে বাসার সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখতে পায়- সকাল ৮টা ৫৬ মিনিটে সাবিহা নিজ বাসার ব্যালকনি থেকে লাফ দেন। তার দেহটি গিয়ে পার্শ্ববর্তী ৩ তলা বাসার দ্বিতীয় তলার কার্নিশে আটকে যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয় পুলিশ। ফায়ার সার্ভিস টিম এসে ওই কার্নিশ থেকে লাশটি উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান।
তিনি জানান- আপাতত এটাকে আত্মহত্যা বলেই মনে হচ্ছে, তারপরও আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েঝি। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে দেয়া হবে।
নিহতের ভাই একজন চিকিৎসক। তিনি বলেছেন- সাবিহা মানসিকভাবে অসুস্থ। এর আগেও তিনি একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছেন। আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন সাবিহার স্বামী মো. ফয়সাল ইমামও।
Related News
নকশা অনুমোদন শুরু করলো সিউক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরী ও আশপাশের এলাকার পরিকল্পিত নগরায়ণ, নিরাপদ ভবন নির্মাণ এবং নির্মাণকাজেRead More
রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের দূর্ঘটনায় আহত ব্যক্তির কৃত্রিম পা প্রতিস্থাপন
বৈশাখী নিউজ ডেস্ক: রোটারী বাংলাদেশের কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি লেঃ কর্ণেল আতাউর রহমান পীর বলেছেন রোটারীয়ানরাRead More



Comments are Closed