Main Menu

কমলগঞ্জে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় চা শ্রমিক নিহত

Manual3 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: বেপরোয়া গতিতে চলন্ত মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর বিনোদ বাউরী (৬৫) নামে এক চা শ্রমিক নিহত হয়েছেন।

ঈদের দিন সোমবার (৩১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর-ভানুগাছ সড়কের শমশেরনগর কার-লাইটেস স্ট্যান্ড সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মোটর সাইকেল জব্দ করা হয়েছে।

Manual2 Ad Code

পুলিশ সূত্রে জানা যায়, বস্তি থেকে কাজ করে ফেরার পথে সোমবার সন্ধ্যায় রাস্তার পার্শ্ব দিয়ে দ্রুতগতির একটি মোটরসাইকেল এসে ধাক্কা দিলে বিনোদ বাউরী নামে এক চা শ্রমিক ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে এবং মোটরসাইকেল জব্দ করেছে। নিহত বিনোদ বাউরী শমশেরনগর চা বাগানের নতুন টিলার রসরাজ বাউরীর ছেলে। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী পালিয়ে গেলেও পুলিশ সিলেট মেট্রো-ল ১১-৫১৮৪ মোটর সাইকেলটি জব্দ করেছে।

Manual6 Ad Code

শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই রতন হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঈদের আনন্দ উপভোগ করতে কিছু সংখ্যক মোটর সাইকেল আরোহী বেপরোয়া গতিতে সাইকেল চালাচ্ছিল। দ্রুতগতির মোটর সাইকেল এর ধাক্কায় নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। দূর্ঘটনার পর মোটরসাইকেল আরোহী পালিয়ে গেছেন। তবে মোটর সাইকেল জব্দ করা হয়েছে এবং ঘাতক মোটরসাইকেল চালককে বের করার চেষ্টা চলছে।

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code