Main Menu

হবিগঞ্জে উপসহকারী ভূমি কর্মকর্তা গ্রেফতার

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় হবিগঞ্জের আজমিরীগঞ্জ ভূমি অফিসের এক কর্মকর্তাকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।

Manual1 Ad Code

বুধবার (১৯ মার্চ) উপজেলার জলসুখা ইউনিয়ন ভূমি অফিস থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার কর্মকর্তার নাম মো. রাসেল মিয়া। তিনি চুনারুঘাট উপজেলার উলুকান্দি গ্রামের মো. রজব আলীর ছেলে। রাসেল মিয়া আজমিরীগঞ্জ উপজেলা ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা। তিনি এর আগে শায়েস্তাগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত ছিলেন।

Manual3 Ad Code

গত ৫ আগস্টের পর গ্রেফতার এরাতে রাসেল মিয়া বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ম্যানেজ করে শায়েস্তাগঞ্জ ভূমি থেকে আজমিরীগঞ্জ জলসুখা ভূমি অফিসে বদলি হন।

গোপন সংবাদের ভিত্তিতে আজ (বুধবার) দুপুরে সেনাবাহিনীর ক্যাপ্টেন আরাফি তাজওয়ার আমিনের নেতৃত্বে অভিযান চালিয়ে রাসেল মিয়াকে গ্রেফতার করা হয়। পরে তাঁকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Manual8 Ad Code

এ বিষয়ে চুনারুঘাট থানার উপপরিদর্শক (এসআই) স্বপন কুমার তথ্যের সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, গ্রেফতার রাসেল মিয়া চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বৃন্দাবন সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সভাপতি ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি শায়েস্তাগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা ছিলেন।

Manual1 Ad Code

এ সময় তিনি নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। তাঁর বিরুদ্ধে চুনারুঘাট থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলা রয়েছে। এ ছাড়া তাঁর বাবা মো. রজব আলীর বিরুদ্ধেও শায়েস্তাগঞ্জ থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলা রয়েছে বলে জানান তিনি।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code