সোমবার ১২ ঘণ্টা বন্ধ থাকবে হবিগঞ্জের খোয়াই নদীর নতুন সেতু
হবিগঞ্জ সংবাদদাতা: ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জ খোয়াই নদীর ওপরে নির্মিত নতুন সেতু মেরামতের জন্য টানা ১২ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকবে।
জানা গেছে, আগামী ১৭ মার্চ সোমবার রাত ১১টা থেকে পরদিন ১৮ মার্চ মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত সেতু দিয়ে যান চলাচল বন্ধ থাকবে। এ সময় ৪টি বিকল্প সড়ক পথে যান চলাচল করবে বলে সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে। এ-সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী শায়েস্তাগঞ্জ-শেরপুর-সিলেট অংশের বিকল্প রুট-১: নছরতপুর-হবিগঞ্জ-বালিখাল সেতু-নবীগঞ্জ-আউশকান্দি-শেরপুর-সিলেট।
বিকল্প রুট-২: শায়েস্তাগঞ্জ গোলচত্বর হবিগঞ্জ-বালিখাল সেতু-নবীগঞ্জ-আউশকান্দি-শেরপুর-সিলেট।
বিকল্প রুট-৩: জগদীশপুর মোড়-চুনারুঘাট-খোয়াই সেতু-গাজীগঞ্জ বাজার-সাটিয়াজুরী বাজার-নতুন বাজার (ঢাকা-মৌলভীবাজার মহাসড়ক)-মিরপুর (বাহুবল)-শেরপুর-সিলেট।
বিকল্প রুট-৪: জগদীশপুর মোড়-চুনারুঘাট-খোয়াই সেতু-গাজীগঞ্জ বাজার-সাটিয়াজুরী বাজার-নতুন বাজার (ঢাকা-মৌলভীবাজার মহাসড়ক) শ্রীমঙ্গল-মৌলভীবাজার।
Related News
হবিগঞ্জে যুবলীগ নেতা বকুল গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ জেলার চুনারুঘাট পৌর যুবলীগের আহ্বায়ক এবং চুনারুঘাট ব্যবসায়িক কল্যাণ সমিতির (ব্যকস)Read More
হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, সাবেক এপিপিসহ আ.লীগের ৭ নেতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেয়ার ঘটনায় দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগেরRead More



Comments are Closed