সিলেটে সাড়ে ২১ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বিদেশ পাঠানোর নামে ২১ লক্ষ ৫৪ হাজার টাকা আত্মসাৎ’র অভিযোগে আদালত কর্তৃক গ্রেফতারি পরওয়ানা ভুক্ত এক আসামীকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।
ধৃত শহিদুল ইসলাম রাহাত (২৫) হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার পাঞ্জারাই গ্রামের সাজ্জাদুর রহমান পলাশের ছেলে।
বুধবার (১২ মার্চ) দিবাগত মধ্যরাতে তাকে তার নিজ বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করে।
উল্লেখ্য ২০২৪ সালে ইংল্যান্ডের ওয়ার্ক পারমিটের নামে কয়েক কিস্তিতে ২১ লক্ষ ৫৪ হাজার টাকা আত্মসাৎ’র অভিযোগে ৪ জনের বিরুদ্ধে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে প্রতারণার মামলা দায়ের করেন সিলেট নগরীর ২৭ নং ওয়ার্ডের পাঠানপাড়া এলাকার বাসিন্দা মোঃ আব্দুর রহমানের পুত্র মোঃ মুহিবুর রহমান মুহিত (৪২)। মামলা নং- দক্ষিণ সুরমা সি.আর মামলা নং-২২৮/২০২৪ইং, ধারা: ৪০৬/৪২০/৩৪ দন্ডবিধি।
মামলার আসামীরা হলেন- মৌলভীবাজার সদর থানার শ্রীধর করিমপুর গ্রামের মোঃ আব্দুল মন্নানের ছেলে মোঃ আব্দুস সামাদ (৩২), হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার পাঞ্জারাই গ্রামের সাজ্জাদুর রহমান পলাশের মেয়ে সিরাজুম মনিরা লিপি (২৮), তার ছেলে শহিদুল ইসলাম রাহাত (২৫) ও মৌলভীবাজার জেলার ব্রাক্ষণগ্রাম মহাজন বাড়ীর মুজিবুর রহমান শাহীনের ছেলে মোঃ আতেফ আকরাম মাহী (২৮)।
আদালত মামলাটি আমলে নিয়ে আসামীদের বিরুদ্ধে গ্রেফতারি পরওয়ানা জারি করলে শহিদুল ইসলাম রাহাত পলাতক ছিলো। বুধবার রাতে নবীগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হন। প্রেস-বিজ্ঞপ্তি
Related News
হবিগঞ্জে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরের প্রধান সড়কের পাশে ফুটপাত দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধRead More
ঝোঁপ থেকে হবিগঞ্জের যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে আরজান মিয়া (১৯) নামের হবিগঞ্জের এক যুবকের মরদেহ উদ্ধারRead More



Comments are Closed