চুনারুঘাটে স্কুলছাত্রীকে উত্যক্ত করায় যুবককে কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় এক স্কুলছাত্রীকে উত্যক্ত করার দায়ে মন্নান মিয়া (২১) নামে এক রেস্তোরাঁ শ্রমিককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৮ মার্চ) দুপুরে উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুজিবুল ইসলাম এই কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত মন্নান চুনারুঘাট উপজেলার মিরাশী গ্রামের সালাম মিয়ার ছেলে। সে স্থানীয় বাজারে একটি রেস্তোরাঁয় শ্রমিকের কাজ করে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার সকালে ওই স্কুলছাত্রী কোচিং করতে যাওয়ার সময় মন্নান তার পিছু নেয়। একপর্যায়ে নির্জনতার সুযোগে সে স্কুলছাত্রীর গায়ে হাত দেয়ার চেষ্টা করে। এ সময় ছাত্রীটির চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করেন। পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুজিবুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। এরপর পুলিশ মন্নানকে কারাগারে প্রেরণ করে।
বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আলম।
Related News
১৭ ঘণ্টা পর হবিগঞ্জে পরিবহন ধর্মঘট স্থগিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট সড়কে বাস আটকে রাখা ও পরিবহন শ্রমিকদের নির্যাতনের প্রতিবাদে ডাকা অনির্দিষ্টকালেরRead More
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ-সিলেট রুটে বাস চলাচল নিয়ে হবিগঞ্জ ও মৌলভীবাজারের মালিক-শ্রমিকদের বিরোধের জেরে অনির্দিষ্টকালেরRead More



Comments are Closed