শাহী ঈদগাহে গ্যাস পাইপে আগুন নিয়ন্ত্রনে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর শাহী ঈদগাহ এলাকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গ্যাস লাইনের লিকেজ থেকে এই আগুনের সূত্রপাত হয়।
শনিবার (৮ মার্চ) দিবাগত রাত ৯টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
জানা যায়, নগরীর পূর্ব শাহী ইদগাহ এলাকায় রাস্তার পাশে ড্রেনের নিচ দিয়ে যাওয়া গ্যাসের লাইনে হঠাৎ আগুন ধরে যায়। খবর পেয়ে সিলেট ফয়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। এসময় তারা প্রায় ১০ মিনিট প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন।
সিলেট ফায়ার সার্ভিস বিষয়টি নিশ্চিত করে জানায়, ড্রেনের ভিতরে গ্যাসের লাইনে অগ্নিকান্ড হয়েছে। এতে বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনা ঘটেনি।
Related News
সিলেটে রাজদরবার রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কদমতলীতে রাজদরবার রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে সিলেট জেলা প্রশাসনেরRead More
সিলেটের সিলামে দু’পক্ষের সংঘর্ষ, প্রাণ গেল যুবকের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমার সিলামে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে রাসেল (২৩) নামেRead More



Comments are Closed