Main Menu

স্বেচ্ছাসেবী সংস্থা আর্ন এন্ড লিভের প্রতিষ্ঠা বার্ষিকী ও সম্মেলন অনুষ্ঠিত

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: স্বেচ্ছাসেবী সংস্থা আর্ন এন্ড লিভের দশম প্রতিষ্ঠা বার্ষিকী ও স্বেচ্ছাসেবী সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক ফরিদা ইয়াসমিন জেসির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-তথ্য ও সম্প্রচার মন্ত্রলণালয়ের প্রধান তথ্য অফিসার মো. নিজামুল কবির।

Manual4 Ad Code

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- সাবেক পরামর্শক ইউনিসেফ ও অধ্যাপক বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ড. শোয়াইব জিবরান, বাংলা একাডেমির সহকারী পরিচালক মোরশেদা পারভীন অনু, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি মহাবিদ্যালয়ের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর প্রফেসর জেসমিন সুলতানা, মিডিয়া ব‍্যক্তিত্ব ও ভয়েস আর্টিস্ট, সৈয়দ ইসমত ত্বোহা, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মো. কায়সার হামিদ,কবি ও সংগঠক সিহাব সাহরিয়ার, কবি নাজমুল হেলাল।

আলোচক হিসাবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ব্যাংকের যুগ্ন পরিচালক নাজমুল হুদা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী অর্পণ পাল, আপাসেন ইন্টারন্যাশনাল ইউ কের কান্টি ডিরেক্টর শাহ আল মাসুদ রানা, ইউথ কাউন্সিল অফ বাংলাদেশ উয়াইসিবির সোহাগ মহাজন।

শাহ আল মাসুদ রানা ও মাহবুব হাসান রিপনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি নিজামুল কবির তার বক্তব্যে বলেন, আর্ন এন্ড লিভ বাংলাদেশের ৬৪ জেলায় অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করে। তাদের ভালো থাকার কথা চিন্তা করে। আমি তাদের মহতি কাজকে স্যালুট জানাই। আজ থেকে আমি এই সংগঠনের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করলাম। যেকোনো সময় তাদের পাশে থাকবো।

আর্ন এন্ড লিভের প্রতিষ্ঠাতা পরিচালক ফরিদা ইয়াসমিন দেশী বলেন, আমি ছোটকাল থেকে স্বপ্ন দেখতাম মানুষের সেবা করব। আল্লাহপাক আমাকেই কাজের জন্য কবুল করেছেন। আর্ন এন্ড লিভ ২০১৫ সালে প্রতিষ্ঠার পর থেকেই আর্তমানবতার সেবায় নিয়োজিত রয়েছে। অত্র প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম পরিচালনায় বাংলাদেশ সরকারের স্থানীয় ও ঊর্ধ্বতন পর্যায়ে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার সুনাম রয়েছে; যা ভবিষ্যতে অব্যহত থাকবে বলে আমি আশা করি। আর্ন এন্ড লিভের সম্মেলনে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায়, ৫০০ জন স্বেচ্ছাসেবী, সংগঠক ও সমাজকর্মী অংশগ্রহণ করেন। প্রথম প্রহরে র‍্যালির মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। এরপর আলোচনা সভা এবং সেচ্ছাসেবীদের নিয়ে ট্রেনিং সেশন ও সেরা ১৫ সেচ্ছাসেবীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সারা বাংলাদেশ থেকে আসা ৫ শতাধিক সেচ্ছাসেবীদের জন্য সকাল ও দুপুরে খাবারের ব্যবস্থা করা হয়। এছাড়াও সেচ্ছাসেবীদের উপহার হিসেবে দেওয়া হয় টিশার্ট, ডাইরি বই, কলম ও ব্যাগ।

Manual1 Ad Code

অনুষ্ঠানে সংগঠনের দীর্ঘ দশ বছরের পথচলার অভিজ্ঞতা, সমাজসেবায় অবদান এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এছাড়া, বিশেষ স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে স্বেচ্ছাসেবীদের পুরস্কার প্রদান করা হয়। সকলকে সার্টিফিকেট প্রদান করা হয়।

অনুষ্ঠানে অসহায় ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। আর্ন এন্ড লিভ আগামীতেও স্বেচ্ছাসেবী কার্যক্রমের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার প্রত্যয় ব্যক্ত করে অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক ফরিদা ইয়াসমিন জেসি।

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code