সিলেট নগরীতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত মোছা. শেফা বেগম (৩১) সিলেটের জকিগঞ্জ উপজেলার নগরকান্দি গ্রামের মস্তফা আহমদের মেয়ে।
শনিবার (১ মার্চ) রাতে নগরীর উপশহর এলাকা থেকে ঘরের ভেতরে সিলিং ফ্যানের সাথে উড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, শেফা গত একবছর ধরে উপশহর এলাকায় এইচ ব্লকের ৫নং রোডের ২৮নং বাসায় (খান ভবন) ৩য় তলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন। তার স্বামী সৌদি আরবে থাকেন।
শনিবার রাতে ওই ফ্ল্যাটে সাবলেট থাকা অপর ভাড়াটিয়া শেফার ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে তার লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে শাহপরাণ থানার ওসি মো. মনির হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে।
Related News
পুঁজিবাদী দুঃশাসনের বিরুদ্ধে সাম্যের সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম বেগবান করুন: রাজেকুজ্জামান রতন
বৈশাখী নিউজ ডেস্ক: মহান রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৯তম বার্ষিকী ও বাসদের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধারাবাহিকRead More
সিলেটে রাতে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ এসএমপি’র
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীতে জননিরাপত্তা নিশ্চিত করতে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেলRead More



Comments are Closed