যাদুকাটা নদীতে প্রাণ গেল বালু শ্রমিকের
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটা নদীতে বালু উত্তোলনের কাজ করার সময় অসুস্থ হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিকের নাম হাবিবুর রহমান। তিনি পার্শ্ববর্তী বিশ্বম্ভরপুর উপজেলার বসন্তপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ভোরে যাদুকাটা নদীর গড়কাটি গ্রামের সামনে বালু উত্তোলনের কাজ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন হাবিবুর। এক পর্যায়ে নদী লাগোয়া গড়কাটি গ্রামে তার নিকটাত্মীর বাড়িতে সঙ্গীয় শ্রমিকরা নিয়ে গেলে সেখানেই মারা যান তিনি।
তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হোসেন বলেন, এ বিষয়ে কারো কোন অভিযোগ না থাকায় স্বজনদের কাছে তার মরদেহ দেয়া হয়েছে।
Related News
সুনামগঞ্জ হাসপাতালে চালু হচ্ছে ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের কিডনি রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চালু হচ্ছেRead More
সুনামগঞ্জে মেয়ের বাড়ি বেড়াতে গিয়ে খুন হলেন মা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে এসে গলা কাটা অবস্থায়Read More



Comments are Closed