সিলেটে জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে মেডিকেল ক্যাম্প ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সিলেট মহানগরীর বিমানবন্দর থানার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন এবং নববর্ষ প্রকাশনা উৎসব সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত লাক্কাতুরাস্থ সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন এবং প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।
মেডিকেল ক্যাম্প ও প্রকাশনা উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সিলেট মহানগরের উপদেষ্টা এ টিএম ফাহিম, সিলেট মহানগরের প্রকাশনা বিষয়ক উপদেষ্টা এনামুল ইসলাম এনাম, অন্যতম উপদেষ্টা ডা. তানভীর আহমদ মিয়াদ, বিমানবন্দর শাখার পরিচালক হিফজুর রহমান মারুফ, সহকারী পরিচালক লুৎফুর রহমান।
এছাড়াও অনুষ্ঠানে কিশোরকণ্ঠ পাঠক ফোরাম বিমানবন্দর থানার বিভিন্ন ওয়ার্ডের প্রতিনিধিবৃন্দ।
ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনে প্রায় ৫ শতাধিক শিক্ষার্থীদের মেডিকেল সেবা প্রদান করা হয় ও ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়।-বিজ্ঞপ্তি
Related News
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক অগ্নিসন্ত্রাস ও সারাদেশে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবারRead More



Comments are Closed