ফেঞ্চুগঞ্জে আওয়ামীলীগ নেতা মিফতার গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নজরুল ইসলাম মিফতারকে (৬২) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
নজরুল ইসলাম মিফতার সাবেক ইউপি সদস্য ও উপজেলার শরীফগঞ্জ (ব্রাহ্মণগাঁও) গ্রামের মৃত সিদ্দেক আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে ফেঞ্চুগঞ্জ থানার ওসি মো. মনিরুজ্জামান খান জানান, গোপন খবরে অভিযান চালিয়ে তাকে মাইজগাঁও বাজার থেকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারের পর মিফতারকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ফেঞ্চুগঞ্জ থানায় দায়ের হওয়া বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার তাকে সিলেট আদালতে হাজির করা হয়েছে।
Related News
গোয়াইনঘাটে ট্রলি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ট্রলি গাড়ি ও হাইড্রলিক ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাসেলRead More
বিয়ানীবাজারে আ.লীগ ও ছাত্রলীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের চারRead More



Comments are Closed