তারুণ্যের উৎসব উপলক্ষে কমলগঞ্জে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: “এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই”এ প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার তেতইগাঁও রশিদ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ১১টায় স্কুল ক্যাম্পাসে শিক্ষার্থী সমাবেশ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর।
স্কুলের প্রধান শিক্ষক বিলকিস বেগমের সভাপতিত্বে এবং শিক্ষক হুমায়ুন রেজা সোহেল ও শাহনুর আহমেদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফজলুর রহমান,বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার পারভীন, আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন, প্রাক্তন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কাইয়ুম উদ্দিন, সাবেক প্রধান শিক্ষক আব্দুল মতিন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন বাবু, সাবেক সভাপতি আব্দুল ওয়াহিদ, কবি ও লেখক হাজী আব্দুস সামাদ, বিশিষ্ট সমাজকর্মী সমরজিত সিংহ, বিদ্যালয়ের আহবায়ক কমিটির সদস্য ব্রজগোপাল সিংহ। সপ্তাহব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম,এ,ওয়াহিদ রুলু, সহকারী শিক্ষক কামাল উদ্দিন, কবি ও শিক্ষক সাজ্জাদুল হক স্বপন, শিক্ষার্থী সৌরভ সিংহ, স্নেহা সিনহা প্রমূখ। পরে শিক্ষার্থীদের অংশগ্রহনে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
Related News
মামলা প্রত্যাহারে প্রতিপক্ষের বিরুদ্ধে হুমকি-ধামকি দেওয়ার অভিযোগ প্রবাসীর স্ত্রী’র
Manual6 Ad Code কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: বাড়ির বাউন্ডারী দেয়াল না করায় হামলা, মারধোর ও লুটপাটেরRead More
কমলগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত
Manual7 Ad Code কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: “মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা” প্রতিপাদ্যকে সামনে রেখেRead More



Comments are Closed